‘সুরক্ষিত’ সংসদের এমপি হোস্টেলে নারীর লাশ

ডেস্ক রিপোর্ট:

সুরক্ষিত জাতীয় সংসদ ভবন চত্বরের এমপি হোস্টেলের তিন তলার ৬ নম্বর ব্লক থেকে অজ্ঞাতনামা এক নারীর হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শহীদুল ইসলাম বলেন, ৬ নম্বর ব্লকের তিন তলার ছাউনি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। শুধু প্রিন্টের কামিজ পরিহিতা ওই নারীর হাত বাঁধা ছিল। তাঁকে ছুরি বা ধারালো অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে।
এমপি হোস্টেল এলাকায় ঢুকতেই ফটকে রাখা নিবন্ধন খাতায় অতিথির নাম, জেলা, মুঠোফোন নম্বর, যাঁর কাছে যাবেন, সেই সাংসদের নাম—এই তথ্যগুলো লিখতে হয়। কিন্তু ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যরাও ওই নারীর বিষয়ে কিছু জানেন না বলে জানান। এ বিষয়ে আজ রাত পর্যন্ত মামলা হয়নি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest