মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুন

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পাষন্ড স্বামী দা দিয়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করলো নিজ স্ত্রীকে । স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১২ এপ্রিল রাত সাড়ে ৯ টায় কমলগঞ্জ পৌর এলাকার কামারগাঁও গ্রামে । এলাকাবাসী ও প্রতেদর্শী সুত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ২ নং ওয়াডের্র কামার গাওঁ গ্রামের মৃত বেঙ্গুই মিয়ার ছেলে তোরাব আলীর সাথে ইসলামপুর ইউনিয়নের দনি কানাইদেশী গ্রামের মৃত আব্দুস সুবহানের মেয়ে ইয়ারুন বেগম এর বিবাহ হয় প্রায় ১০ বছর পূর্বে। বিয়ের পর ভালই চলছিল তাদের সংসার। বছর দুইয়ের থেকে তোরাব আলী কিছটাু মানষিক সমস্যা দেখা দেয়। এর পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। ঘটনার দিন গত বৃহস্পতিবার তোরাব আলী ইয়ারুনকে শ্বশুর বাড়ী থেকে নগদ ৫ হাজার টাকা আনার জন্য চাপ দেয়। ইয়ারুন তার ভাইয়ের নিকট থেকে এক হাজার টাকা এনে নিজের হেফাজতে রাখে। এই টাকা তোরাব আলী তাকে দেওয়ার কথা বললে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় রাত সাড়ে ৯ টার দিকে ইয়ারুন বেগম এশার নামায পড়া শুরু করে। এমতাবস্থায় তোরাব আলী স্ত্রী ইয়ারুন বেগমকে পিছন থেকে দা দিয়ে কয়েক দফা কুপিয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাড়ীর লোকজন দ্রুত ইয়ারুনকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। গৃহবধূর বড় ভাশুর সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কোন বিরোধ ছিল না। তবে তার ছোট ভাই তোরাব আলী কিছুট মস্তিষ্ক বিকৃত ছিল  বলে জানান। ময়না তদন্ত শেষে গৃহবধুর বাড়ির লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আবুল কালাম জানান, শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এখন পর্যন্ত এব্যাপারে কোন মামলা হয়নি।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest