পাবনায় মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা

পাবনার চাটমোহর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামারের আয়োজনে গত সোমবার ‘পুকুরে কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা ও পোন পরিবহণ’ বিষয়ক দিনব্যাপী মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। আলোচনায় অংশ নেন চাটমোহর উপজেলা খামার ব্যবস্থাপক কেএম আব্দুল হালিম, মৎস্যচাষী ফজলুল হক মিলন, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রশিক্ষণে ২০জন মৎস্যচাষী অংশগ্রহণ করে। খামার ব্যবস্থাপক জানান, এই প্রশিক্ষণ ছাড়াও আরো ৪০জন মৎস্যচাষীকে দেশিয় প্রজাতির কৈ, শিং ও মাগুরের চাষ ও নার্সারী ব্যবস্থাপনা এবং মনো সেক্স তেলাপিয়ার চাষ ও নার্সারী ব্যবস্থাপনা বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ দেয়া হবে।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest