মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত হয়েছে ২

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ থেকে: বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলা সড়কের মাঝিবাড়ি নামক স্থানে এক মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে সাড়ে তিনটায়।

ঘটনার সময় বাগেরহাটের গোবরদিয়া গ্রামের আঃ হক হাওলাদারের ছেলে জাহিদুল একই গ্রামের হাসান মীর (২৪) ও মামুন মীর(১৫) নামের ২জন যাত্রী নিয়ে বাগেহোট থেকে শরণখোলার উদ্দেশে যাবার পথে উক্তস্থানে ১টি কুকুর সামনে পড়লে নিয়ন্ত্রন হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে দ্রুত মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জাহিদ হাওলাদারকে মৃত ঘোষনা করে এবং গুরুতর আহত মামুন ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করেছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest